বই পড়ার অভ্যাস শুরু করবেন কীভাবে: ছোট ছোট পদক্ষেপে বড় পরিবর্তন
অনেকেই মনে মনে ভাবেন—“বই পড়া শুরু করবো।” কিন্তু বাস্তবে সেই শুরুটা আর করা হয় না। সময়ের অভাব , মনোযোগের সমস্যা , বা কোথা থেকে শুরু করবো—এই প্রশ্নগুলো আমাদের আটকে রাখে। অথচ বই পড়া এমন একটি অভ্যাস , যা একজন মানুষের চিন্তা , দৃষ্টিভঙ্গি এবং ব্যক্তিত্বকে গভীরভাবে সমৃদ্ধ করে । যদি আপনি সত্যিই বই পড়ার অভ্যাস গড়ে তুলতে চান , তাহলে শুরুটা খুব বড় কিছু দিয়ে করতে হবে না। বরং ছোট ছোট ধাপেই একটি সুন্দর যাত্রা শুরু হতে পারে । ১. নিজের আগ্রহের বিষয় দিয়ে শুরু করুন বই পড়া শুরু করার সময় সবচেয়ে বড় ভুলটি হয়—অন্যের পছন্দ দেখে বই বেছে নেওয়া। কেউ বললো একটি বই খুব বিখ্যাত , তাই সেটিই শুরু করলেন। কিন্তু যদি বিষয়টি আপনার আগ্রহের না হয় , তাহলে খুব দ্রুতই বিরক্ত লাগতে পারে । তাই প্রথমে ভাবুন—আপনি কী ধরনের বিষয় পছন্দ করেন । হতে পারে গল্প , ইতিহাস , আত্মউন্নয়ন , বিজ্ঞান , বা ভ্রমণ। নিজের আগ্রহের জায়গা থেকে বই বেছে নিলে পড়ার আনন্দ অনেক বেড়ে যায় । ২. ছোট ...